রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

গোপালগঞ্জে কুপিয়ে ও গলাকেটে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১২ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সমানের সড়কের উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আসাদুজ্জামান টিটো জানান, বুধবার ভোরে সড়কের উপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, নিহতের গলাকাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারনে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোন একটি ফোন আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit