সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

হৃদয়বিদারক দৃশ্য: মৃত মেয়ের হাত চেপে বসে আছেন বাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ হতাহত হয়েছে। ভূমিকম্পে আঘাত হানা অঞ্চলগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। কাউকে কাউকে জীবিত উদ্ধার করা হচ্ছে।  

সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পে তুরস্কের শহর কাহরামানমারাসে একটি ভবনের নিচে চাপা পড়ে মারা যান ১৫ বছর বয়সী কিশোরী ইরমাক।  একটি ছবিতে দেখা যায় ধ্বংসস্তূপের ওপর বসে তার বাবা মেসুত হ্যান্সার মৃত মেয়ের হাত ধরে বসে আছেন। মেয়ে ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছে।

মঙ্গলবার হৃদয়বিদারক ছবিটি তুলেছেন এএফপির আলোকচিত্রী আদেম আলতান। এই আলোকচিত্রীর অনেকগুলো ছবির একটি এটি। ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা কাউকে পাওয়া যায় কি না, সেই সন্ধান চালিয়ে যাচ্ছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এই উদ্ধারকাজ চলছে। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও প্রতিকূল হওয়ার পূর্বাভাস রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit