বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফুটপাত দখল করে চাঁদা আদায়ের অভিযোগ জুলাই শহিদদের আত্মদান জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা 

মামলা তুলে স্বামীর ঘরে ফিরলেন সারিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের কিছুদিন না যেতেই স্বামী জি এস বদরুদ্দিন রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনেন এই অভিনেত্রী।যা নিয়ে হয়েছে মামলাও।

সেসময় সারিকা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে স্বামীর থেকে দূরে আছেন তিনি। থাকছেন বাবা-মায়ের সঙ্গে। অবশেষে জানা গেল, স্বামীর নামে করা সেই মামলা তুলে নিয়েছেন সারিকা। আর বর্তমানে স্বামীকে নিয়ে এক ছাদের নিচেই বসবাস করছেন তারা। মন দিয়েছেন সংসারে।

সারিকা বলেন, আমাদের বিষয়টি নিয়ে দুই পরিবার বসেছিল ও রাহি ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার সুযোগ চেয়েছে আর আমি তো তাকে ভালোবাসি। তাই মামলা তুলে নিয়েছি। তাছাড়া আমিও চেয়েছি, সুন্দরভাবে সংসার করতে।  

তিনি আরো বলেন, বিয়ে ভাঙা ভালো কিছু নয়। এই সুন্দর সমাধানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। আমরা দুজনই একসঙ্গে সংসার চালাতে চেষ্টা করে যাচ্ছি। এখন রাহির বাসাতেই আছি।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি পারিবারিক পছন্দে বিয়ে করেন সারিকা ও রাহী। তার আগে ২০২১ সালের ১২ ডিসেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়।

এর আগে ২০১৪ সালে মাহিম করিমকে ভালোবেসে বিয়ে করেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। আর বিয়ের দুই বছরের মাথায় সারিকার সেই সংসারের বিচ্ছেদ হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit