বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম

যাদের বুকের ডানপাশে থাকে হার্ট, জানুন বিস্তারিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

লাইফস্টাইল ডেস্ক : মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ডানপাশে হার্ট থাকার খবর শুনতে অবাক লাগলেও এ কথা সত্য। গোটা মানব প্রজাতির মধ্যে এক শতাংশ হলেও কারও কারও বুকের ডান দিকে হদ্‌যন্ত্র থাকে। পৃথিবীতে যত ধরনের বিরলতম রোগ আছে, তার মধ্যে অন্যতম হলো এটি। চিকিৎসা পরিভাষায় যার নাম ‘ডেক্সট্রোকার্ডিয়া’। কিন্তু এই রোগ কাদের হতে পারে বা কেন হয়, সে সম্পর্কে কেউই সঠিক ধারণা দিতে পারেননি।

চিকিৎসকদের মতে, বিরলতম এই রোগ জন্মগত। বা হয়তো কিছুক্ষেত্রে জিনগতও। তাই কারও শরীরে বিশেষ এই লক্ষণ দেখা যাবে, তা আগে থেকে বোঝার কোনও উপায় থাকে না। তবে এই বিশেষ পরিস্থিতি নিয়ে যদি কেউ জন্মান, তার শরীরে ‘সাইটাস ইনভার্সাস’ অর্থাৎ বেশির ভাগ অঙ্গপ্রত্যঙ্গই শরীরের উল্টো দিকে থাকে। শুধু হার্ট নয় লিভার, প্লীহা, এমনকি, জরায়ুর অবস্থানেও বদল ঘটতে পারে। কারও শরীরে এমন বিরল সমস্যা দেখা দিলে যে শারীরিক ভাবে খুব সমস্যা হয়, তা কিন্তু নয়। তবে বাঁ দিকের জায়গায় ডান দিকে হার্ট থাকলে তার আশপাশের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

চিকিৎসকদের মতে, কেউ ‘ডেক্সট্রোকার্ডিয়া’-এ আক্রান্ত হলে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ক্লান্তি বা অনিয়ন্ত্রিত হৃদ্‌স্পন্দনের সমস্যা দেখা যায়। এ ছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে জন্মগত ত্রুটিও থাকতে পারে।

এই রোগ প্রতিরোধ করার কোনও উপায় আছে কি?

জন্মগত, বিরল এই রোগ আগে থেকে প্রতিরোধ করা সম্ভব নয়। বিশেষ এই পরিস্থিতি নিয়ে রোগী যতদিন বেঁচে থাকেন, ততদিনই তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হয়। এ ছাড়া যদি কারও হৃদ্‌রোগ সংক্রান্ত অন্য কোনও সমস্যা থাকে, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সতর্কতা অবলম্বন করতেই হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit