মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: নিহতের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কেই মারা গেছে ৩ হাজার ৪১৯ জন। আহত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ।

আর সিরিয়া মৃতের সংখ্যা এক হাজার ৬০২ জন। 

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ করছে ২৪ হাজারের বেশি উদ্ধারকর্মী। তবে বৃষ্টির কারণে শীতের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় অনেক এলাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

সোমবার সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে হুহু করে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এরপরও তুরস্কে আরও দুটি স্বতন্ত্র ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া যায়।

দেশ দুটিতে সাহায্যকারী দল পাঠাচ্ছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit