শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল  মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে  খাগড়াছড়ি স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল  মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩  উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি ২০২৩ইং ) সকালের দিকে  খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: সহিদুজ্জামান  বেলুন ও পায়রা উড়িয়ে শেখ কামাল আন্তঃস্কুল  মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩  উদ্বোধন করা হয়।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে খাগড়াছড়ির ৯টি উপজেলার ২১৬ জন শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।এসময় খাগড়াছড়ি  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম,খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো:নুরুল আজম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:দিদারুল আলম, খাগড়াছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরী, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: সহিদুজ্জামান বলেন, ছাত্র জীবনে খেলা-ধূলার গুরুত্ব অপরিসীম। খেলা-ধূলায় যেমন সন্তানদের মাংস পেশি শক্ত করে তেমনি ছাত্র-ছাত্রীদের মাদকাসক্ত হতে দূরে রাখে।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit