বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম

এক বাংলাদেশি নিখোঁজ, ৩৫ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে গোলাম সাঈদ রিংকো নামে একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তুরস্ক থেকে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত শাহনাজ গাজী এ তথ্য জানিয়েছেন।

সোমবার রাতে টেলিফোনে যুগান্তরকে শাহনাজ গাজী জানান, সিরিয়া সীমান্তে কাহারা মানমারাস নামে একটি অঞ্চলে দুজন প্রবাসী বাংলাদেশি একটি ভবনে ছিলেন। ওই সময় ভূমিকম্পে ভবনটি ধসে পড়লে গোলাম সাঈদ রিংকো নিখোঁজ হন। তার সহযোগী কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। 

তিনি আরও জানান, বাংলাদেশ দূতাবাস বেরিয়ে আসা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তবে ওই অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকায় তার মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় কথা বলতে পারছেন না। 

শাহনাজ গাজী আরও জানান, গাজী আস্তেব নামে আরেকটি ভূমিকম্প অঞ্চল থেকে ৩০/৩৫ জন বাংলাদেশিকে উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। 

সূত্র : যুগান্তর

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit