মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নিহত ছাড়াল ১৯০০, আবার কাঁপল তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক :তৃতীয়বারের মত কেঁপে উঠল তুরস্ক-সিরিয়া সীমান্ত। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৬। এদিকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া ও তুরস্ক। তুরস্কে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ১২১ জনের। এদিকে সিরিয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৮৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে। মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অনেকে। 

সোমবার স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশ ভূগর্ভের প্রায় ২৪.১ কিলোমিটার গভীরে। 

তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল। ১৯৯৯ সালে দেশটির উত্তর-পশ্চিমে একটি ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

তবে ১৯৩৯ সালের পর তুরস্কে এই প্রথম এত শক্তিশালী কম্পন অনুভূত হল।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit