শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার: ৫০ হাজার টাকা অর্থদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বেগমগঞ্জে নিষিদ্ধ কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার করায় একটি বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার  (৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফেনী রোড পূর্ব বাজার এলাকার মধুকুল বেকারীকে নামে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুকুল বেকারীতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর । অভিযানে নিষিদ্ধ কাপড়ের রঙ বেকারী পণ্যে ব্যবহার করার সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।  

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জরিমানার পাশাপাশি ঐ বেকারী মালিককে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit