সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

মেসির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন পিকে!

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : অশ্রুসিক্ত নয়নে লিওনেল মেসির বিদায়ের দিনটা অনেকেরই মনে দাগ কেটেছিল। আগের বছর বার্সার সেই সময়কার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউর সঙ্গে দূরত্ব তৈরি হয় মেসির। এর পর অভিমানে ক্লাব ছাড়ার কথা জানান। কিন্তু চুক্তির শর্তে আটকে পড়তে হয় তাকে।  

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ দেশটির খ্যাতনামা সাংবাদিক হোসে ম্যানুয়েল এস্ট্রাদার বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই শব্দটি মূলত তারই সাবেক সতীর্থ জেরার্ড পিকের প্রতি ইঙ্গিত করে লিখেছেন আর্জেন্টাইন তারকা। এর পেছনের কারণও এই সাংবাদিক জানিয়েছেন, সে সময় মেসি আর্জেন্টিনা থেকে স্পেনে আসার আগেই আর্থিক নীতির বিষয়টি মিটমাট হয়ে যায়। বার্সার কর্তাদের সঙ্গে এক হয়ে তখন নাকি পেছন থেকে কলকাঠি নাড়েন পিকে। 

মেসি থাকতে চান না এমন বার্তাও পিকে জানিয়ে দেন তাদের। এর পর মেসি ফিরলে স্রেফ সব কিছু বন্ধ হয়ে যায় তার জন্য। বিষয়টি অন্য এক সতীর্থের মাধ্যমে জানতে পারেন মেসি। যেটা তাকে খুব কষ্ট দেয়। চলে যাওয়ার দিন লকার রুম থেকে নিজের জিনিসপত্র গোছানো শেষ করে পাশের ব্ল্যাকবোর্ডে জুডাস শব্দটি বড় করে লিখে দেন। পরে জর্দি আলবাকে পিকে জিজ্ঞেস করেন, কে লিখেছে এটি। উত্তরে জর্দি বলেন মেসির কথা। 

এই কারণেই মেসির স্ত্রী রোকেজ্জুর সঙ্গে পিকের সাবেক বান্ধবী শাকিরারও দূরত্ব তৈরি হয়। যদিও সাম্প্রতিক কঠিন সময়ে আবার রোকেজ্জুকে শাকিরার পাশে দাঁড়াতে দেখা যায়। মূলত পিকের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রোকেজ্জু আবার শাকিরাকে ফলো করছেন।  তার বিভিন্ন পোস্টে লাইক দিচ্ছেন, এমনকি নানাভাবে সাহস জোগাচ্ছেন। এত দিন পর পুরোনো চক্রান্তটা সামনে এলো। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit