বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার জাপান : রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার জাপান জানিয়ে দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, ২৮ ডিসেম্বরের পরে আমি আবারও এমআরটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। জাপান বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণ অব্যাহত রাখবে।

দু’দেশের বন্ধুত্বের দৃঢ়তা প্রসঙ্গে জাপানি রাষ্ট্রদূত বলেছেন, ২০১৬ সালে হোলি আর্টিজানে হামলায় মেট্রোরেলের কাজে নিয়োজিত জাপানি প্রকৌশলী-কর্মকর্তারা নিহত হন। তারপরও জাপান বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত অংশীদার হিসেবে সঙ্গে থাকবে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাপানের মতো বাংলাদেশও মেট্রোরেলে একই সুবিধা পাবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন,এমআরটি লাইন-১ বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২৫ মিনিটে যাতায়াত করা যাবে। আপনারা যদি জাপান ভ্রমণ করেন তবে দেখবেন সরাসরি এয়ারপোর্ট বিল্ডিং থেকে আপনারা মেট্রোরেলে চড়তে পারবেন।  

এমআরটি লাইন-১ এর মাধ্যমে বাংলাদেশেও একই সুবিধা পাওয়া যাবে। এমআরটি লাইন- ১,৫ ও ৬ এর মাধ্যমে গণপরিবহন ব্যবস্থায় স্বপ্নের সংযোগ, বাস্তবতায় রূপ নেবে বলেও জানান জাপানি রাষ্ট্রদূত।  

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit