বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

স্ত্রী-কন্যাকে নিয়ে ওমরাহ পালন করতে গেছেন রবি চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক : পরিবারকে নিয়ে ওমরাহ হজ পালন করতে গেলেন সংগীত শিল্পী রবি চৌধুরী। সামাজিক মাধ্যমে এ তথ্য গায়ক নিজেই জানিয়েছেন। সৈদি আরবের মক্কা নগরীর কাবা থেকে শনিবার বেশ কয়েকটি ছবি পোস্ট করে রবি চৌধুরী নিজের ফেসবুক হ্যান্ডেলে বলেন, ২০০৩ সালে মাকে নিয়ে বড় হজ করেছিলাম। ২০ বছর পর আজকে পরিবার নিয়ে। ওমরা হজ শেষ করলাম আলহামদুলিল্লাহ।

ছবিগুলোতে নিজের স্ত্রী ও কন্যাকে দেখা যায়। রবি চৌধুরীর প্রথম স্ত্রী ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সেই সংসার ভেঙে গেলে তিনি চট্টগ্রামের এক মেয়েকে বিয়ে করলেও সংসার টেকেনি তাঁর। পরে ২০১৫ সালে রিফাত আরা রামিজাকে বিয়ে করেন।

এদিকে গত অক্টোবরেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রবি চৌধুরী।এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন তিনি। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যদের জন্যও বানিয়েছেন প্রচুর গান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit