বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

স্বাধীনতার ৫২ বছরেও ভাত ও ভোটের জন্য মানুষ এখনও লড়াই করছে—-সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, স্বাধীনতার ৫২ বছরেও মানুষ প্রকৃত পক্ষে স্বাধীন নয়। ভাত ও ভোটের জন্য মানুষ এখনও লড়াই করছে। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। দলীয় মধ্যস্বত্বভোগী লোকজন বাজার নিয়ন্ত্রণ করার কারণে সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হচ্ছে সরকার। কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না।

এখনো মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। অথচ সরকার বক্তব্য দিচ্ছে উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিয়ে গেছে। আজ রোববার বিকাল সাড়ে ৩ টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম আরো বলেন, ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী সিলেবাসের মাধ্যমে জাতিকে ধর্মহীন ও নাস্তিক্যবাদী জাতি তৈরির চক্রান্ত চলছে। বিভিন্ন মহল থেকে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করার পর প্রধানমন্ত্রী বলছেন, তিনি তা জানেন না। অথচ প্রধানমন্ত্রী বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন।

তিনি না জেনে কিভাবে শিক্ষার মত একটি গুরুত্বপূর্ণ বিষয় উদ্বোধন করলেন? তাহলে কারা এ দেশকে নিয়ন্ত্রণ করছে, কারা শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে? এর জবাব কে দিবে? তিনি সরকারের নিকট ভুলেভরা বই এবং সিলেবাস বাতিল দাবি জানান। পাশাপাশি সুইডেনে পবিত্র গ্রন্থ আল-কুরআন পোড়ানোর বিষয়ে জাতীয় সংসদে এবং সুইডেন রাষ্ট্রদূতকে কঠোর ভাষায় নিন্দা জানানোরও দাবি জানান। 

সংগঠনের শরীয়তপুর জেলা সভাপতি মুফতি তোফায়েল আহমাদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল আমিন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক, ড.আবু জাফর মুহাম্মাদ সালেহ, শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা, হাঃ মাওঃ শওকত আলী, ইসলামী আইনজীবী পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি, এ্যাড. মানিক মিয়া সরদার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, এ্যাড. হানিফ মিয়া রনি, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার দাওয়া ও প্রচার সম্পাদক হুসাইন মুহাম্মাদ ইলিয়াস, সদস্য হাফেজ কেরামাত আলী, আলহাজ আব্দুস সাত্তার চাকলাদার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit