রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বিনোদ কাম্বলির বিরুদ্ধে মদ খেয়ে স্ত্রীকে পেটানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : মদ খেয়ে রান্নার প্যানের হ্যান্ডেল ছুড়ে মারেন স্ত্রীকে। শুধু তা-ই নয়, ক্রিকেট খেলার ব্যাট দিয়েও মারতে উদ্যত হন মাঝে মাঝে— এমন অভিযোগ উঠেছে সাবেক ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে। খবর হিন্দুস্তান টাইমসের। 

ইতিমধ্যে মুম্বাইয়ের বান্দ্রা পুলিশের কাছে কাছে এ অভিযোগ করে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন বিনোদের স্ত্রী। নিজের বয়ান রেকর্ড করেছেন তিনি।

বান্দ্রা পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে পুলিশের দ্বারস্থ হন বিনোদের স্ত্রী আন্দ্রেয়া। নিজের জবানবন্দিতে তিনি দাবি করেছেন, বান্দ্রা রিক্লেমেশনে জেডব্লুউএল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে নিজের বাড়িতে বসে মদ্যপান করছিলেন বিনোদ। এর মধ্যেই মদ্যপ অবস্থায়ই স্ত্রীকে গালিগালাজ করতে থাকেন সাবেক এই ক্রিকেটার। দুই সন্তানের সামনেই মারমুখী হয়ে ওঠেন বলে অভিযোগ করেছেন আন্দ্রেয়া।

অভিযোগপত্রে বিনোদের স্ত্রী দাবি করেছেন, তাকে লক্ষ্য করে একটি কুকিং প্যানের ভাঙা হ্যান্ডেল ছুড়ে মেরে স্ত্রীর মাথায় আঘাত করেন বিনোদ। সেখানেই থামেননি তিনি। ব্যাট দিয়েও স্ত্রীকে মারতে উদ্যত হয়েছেন। বান্দ্রা পুলিশ বলছে, ওই ঘটনার পরই দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান আন্দ্রেয়া।

পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান আন্দ্রেলা। সেখান থেকে যান থানায়। সেখানে নিজের বয়ান রেকর্ড করেন। নিজের মেডিক্যাল রিপোর্টের একটি কপিও জমা দেন বিনোদের স্ত্রী। 
 

 

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit