রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

রাশিয়াকে সামরিক প্রযুক্তি সরবরাহ করছে চীন!

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান কাস্টমস ডাটা পর্যালোচনা করে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাগুলো রাশিয়ান সরকার-মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাগুলোকে ন্যাভিগেশন সরঞ্জাম, জ্যামিং প্রযুক্তি এবং ফাইটার জেটের যন্ত্রাংশ পাঠাচ্ছে। চীন এই পণ্যগুলোর হাজার হাজার চালান পাঠিয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এসব পণ্য রুশ সামরিক বাহিনীতে বাণিজ্যিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে।  

আন্তর্জাতিক বিশ্লেষক নাওমি গার্সিয়া জানান, আন্তর্জাতিক যাচাই-বাছাই এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও বাণিজ্য ডাটা দেখাচ্ছে যে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাগুলো রাশিয়ান প্রতিরক্ষা সংস্থাগুলোকে সামরিক যন্ত্রাংশ পাঠানো অব্যাহত রেখেছে। গার্সিয়া বলেন, রাশিয়ান এই কোম্পানিগুলো ইউক্রেন যুদ্ধে সরাসরি এ ধরনের যন্ত্রাংশ ব্যবহার করেছে- এমন প্রমাণ পাওয়া গেছে। 

রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের সময় আলোচনার এজেন্ডায় থাকার কথা ছিল। তবে ব্লিঙ্কেনের সফর স্থগিত হওয়ায় এই আলোচনা আর সম্ভব হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউক্রেনে অভিযান চালানোর জন্য যথেষ্ট প্রযুক্তিগত সরঞ্জাম তাদের রয়েছে।   

এদিকে এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, রাশিয়াকে সহায়তা দেয়ার অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।  এটি সম্পূর্ণ অনুমানমূলক এবং ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit