মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দুর্গাপুরে বাংলদেশ কৃষক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : “কৃষি ও কৃষক বাঁচাও – দেশ বাঁচাও” এই শ্লোগানকে রেখে বাংলাদেশ কৃষক সমিতির দুর্গাপুর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কাউন্সিল এক অধিবেশনের মাধ্যমে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে টঙ্ক স্মৃতিস্বম্ভ প্রাঙ্গনে সম্মেলন উদ্বোধন করেন দুর্গাপুরের প্রবীণ রাজনীতিবিদ, কৃষক সমিতির সাবেক নেতা দুর্গা প্রসাদ তেওয়ারী। উদ্বোধন শেষে একটি বিশাল মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আঃ মালেক সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ।

অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সিপিবি নেতা শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, কলমাকান্দা উপজেলা যুব ইউনিয়ন সভাপতি মোঃ শরীয়তউল্লাহ, দুর্গাপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির আহবায়ক রহম আলী, উপজেলা নারীসেল আহবায়ক তাসলিমা বেগম, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ রফিক মিয়া প্রমুখ। আলোচনা শেষে আঃ মালেক সরকার কে সভাপতি ও মো. মোরশেদ আলম সাধারণ সম্পাদক ও মো. শাজাহান কবীর কে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit