রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ৪৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের লোকজন একই গ্রামের আদিবাসীদের নিকট থেকে প্রায় ২ বিঘা জমি কবরস্থানের জন্য রেজিষ্ট্রি দলিল মুলে ক্রয় করে নেয়। ওই জমির এক পার্শ্বে নিচু থাকায় গ্রামের লোকজন গতকাল শনিবার সকাল থেকে ভেকু দিয়ে মাটি কাটার কাজ শুর করে।

এমতঃ সময় কিছু মাটি কাটার পর বেলা ১০টায় ওই কষ্টি পাথরটি ভেকুর মাটির সঙ্গে উঠে আসে কবরস্থানে। স্থানীয় লোকজন ওই পাথরটি দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘোড়াঘাট থানার এস,আই অসীম কুমার যাদক সঙ্গীয় ফোর্স সহ পাথরটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবিরের সঙ্গে কথা বললে সে জানান, পাথরটি আসল কষ্টি পাথর কি না, তা ¯¦র্ণকার দিয়ে পরীক্ষার কাজ চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৪  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit