শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হৃদয় খান (২৩) নামের নিহত যুবক দৌলতপুর উপজেলার   বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে। 

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় দিগন্ত পরিবহণের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন।

ঘিওর থানার ওসি আমিনুর রহমান বিষয়টি  নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সাথে ঢাকাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।

তিনি জানান, নিহত যুবকের নাম হৃদয় খান। তিনি দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit