সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

‘বিগ বস’ খ্যাত তারকার বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : হরিয়ানার বিখ্যাত নৃত্যশিল্পী এবং বিগ বস হাউজের প্রাক্তন সদস্য স্বপ্নার বিরুদ্ধে পালওয়াল পুলিশের কাছে এ মামলা দায়ের করা হয়। শুধু স্বপ্নার বিরুদ্ধে নয়, তার ভাই করণ এবং তাদের মায়ের বিরুদ্ধেও মামলা দায়ের করেন তিনি।

ভাতৃবধূর অভিযোগ, স্বপ্না,  তার ভাই এবং মায়ের অত্যাচারে এ মামলা করেছেন তিনি। এ অত্যাচার মূলত যৌতুকের জন্য। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, অভিযোগকারী বলেন, তার বাবার বাড়ির কাছে যৌতুক হিসেবে একটি গাড়ি চাওয়া হয়। যা তার পরিবার দিতে ব্যর্থ হয়।

এরপরই তার ওপর শুরু হয় শ্বশুরবাড়ির লোকজনের হেনস্থা। শারীরিক, মানসিক গার্হস্থ্য এ অত্যাচারে টিকতে না পেরে শেষ পর্যন্ত মামলা করার সিদ্ধান্ত নেন অভিযোগকারী।

মামলা পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এদিকে পুলিশ বলছে, তারকা স্বপ্নার ভাই করণের সঙ্গে অভিযোগকারীর বিয়ে হয় ২০১৮ সালে। দিল্লির একটি হোটেল ধুমধাম করে বিয়ে হয়।

এদিকে করণ বলছেন, বিয়েতে ৪২ লাখ রুপি খরচ হয়েছিল। বিয়েতে তাদের  পক্ষ থেকেও অনেক সোনার গয়না দেয়া হয়েছে। অন্যদিকে, অভিযোগকারী বলছেন, যৌতুকের অর্থ না দিতে পারলেও কন্যা সন্তানের জন্মের সময় তার বাবার পরিবার তাকে ৩ লাখ রুপি, রূপার গহনা এবং অনেক নতুন জামাকাপড় দিয়েছিল। কিন্তু অর্থলোভী স্বপ্নার পরিবার খুশি হয়নি।

ভাইয়ের বউয়ের এমন অভিযোগের আগেও এ গায়িকা এবং নৃত্যশিল্পীর নামে একাধিক অভিযোগের কথা শোনা গিয়েছিল। ২০১৮ সালে লখনউয়ের একটি অনুষ্ঠানে টাকা নিয়েও সে অনুষ্ঠানে স্বপ্না যাননি। আবার অর্থও ফেরত দেননি তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit