শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ জয়ের পর প্রতিটি সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেছেন তার কোনো অপ্রাপ্তি নেই। ফুটবল বিধাতার কাছে আর কিছুই চাওয়ার নেই। বৃহস্পতিবার আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎসারেও ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘুচে যাওয়ার পর মেসি অবসরের ইঙ্গিত দিলেন। কিন্তু পরে যদিও শুনিয়েছেন আশার বাণীও। 

২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নাকচ করে দেননি ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন মহানায়ক। বিশ্বকাপ ফাইনাল নিয়ে পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তিক্ততার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন মেসি। দীর্ঘ সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গও। কাতার বিশ্বকাপের সময় মেসির আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা গোটা বিশ্বের নজর কেড়েছিল। 

বাংলাদেশের স্বতঃস্ফূর্ত ও সপ্রাণ সমর্থনে আপ্লুত মেসি বলেছেন, ‘হ্যাঁ, আমি ওই উন্মাদনা দেখেছি। সব জায়গায় (বাংলাদেশের) ১০ নম্বর জার্সি বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর সব প্রান্তে দেখা সত্যিই দুর্দান্ত ব্যাপারে। এমনকি, গ্যালারিতেও আমরা অনেক বিদেশি সমর্থক পেয়েছি। তারা যেভাবে উৎসাহ দিয়েছে তা আমাদের সবাইকে সংক্রমিত করেছিল।’ ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে স্বপ্নপূরণের বিষয়টি মেসির কাছে সিনেমার শেষ দৃশ্যের মতো, ‘ব্যাপারটা যেন নিয়তি নির্ধারিত ছিল। সেটা ছিল সিনেমার শেষ দৃশ্য। মধুর সমাপ্তি হওয়ারই ছিল। আমার মনে হয় বিধাতা সেরা সময়টাই বেছে নিয়েছেন। এভাবে শেষ করতে পারাটা আসলেই দারুণ ব্যাপার।’

বিশ্বকাপ অধ্যায় শেষের প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়ার পরই ২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসির কণ্ঠে ভিন্ন সুর, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। তবে আমি ফুটবল খেলতে ভালোবাসি। যদি খেলাটা উপভোগ করি এবং শরীরিকভাবে ফিট থাকি তাহলে চালিয়ে যাব। পরের বিশ্বকাপ এখনো অনেক দূরের পথ। আমার ক্যারিয়ারের গতিপথের ওপর বিষয়টা নির্ভর করছে।’

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit