শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

নিউমোনিয়া সারাতে তিন মাসের শিশুর পেটে ৫১বার গরম রডের ছ্যাঁকা, অতঃপর…

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের। দেশটির মধ্যপ্রদেশের শাহদোল জেলায় তিন মাস বয়সি এক শিশুর পেটে ৫১বার গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মৃত্যু হয়েছে ওই শিশুর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই শিশুটি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তারই ‘চিকিৎসা’ হিসেবে তার পেটে ৫১বার গরম রডের খোঁচা দেওয়া হয়। এতে মৃত্যু হয় শিশুটির।

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউমোনিয়ার কারণে শিশুটির শ্বাসকষ্ট ছিল। তার স্বাস্থ্যের আরও অবনতি হলে তাকে শাহদোল মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই নিউমোনিয়া আক্রান্ত কন্যাকে বাঁচাতে তার পেটে গরম রড দিয়ে ছেঁকা দেওয়ার পরামর্শ দেন এক হাতুড়ে ডাক্তার। রাজি হয়ে যান মা। একজন স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী শিশুকন্যার মাকে এইভাবে পেটে খোঁচা না দেওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু তিনি শোনেননি। আর এর ফলেই হাসপাতালে চিকিৎসা চলাকালীন বুধবার ওই নবজাতকের মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির মরদেহ শনিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

শাহদোলের জেলা প্রশাসক বন্দনা বৈধ জানিয়েছেন, চিকিৎসায় বিলম্বের কারণে ওই শিশুকন্যার সংক্রমণ বেড়ে গিয়েছিল। আর সংক্রমণ থেকে বাঁচাতেই শিশুকন্যাকে হাতুড়ে ডাক্তার দিয়ে গরম রডের ছ্যাঁকা দেওয়ানোর সিদ্ধান্ত নেয় মা। মহিলা এবং শিশু উন্নয়ন কর্মকর্তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলেও বন্দনা জানিয়েছেন। ওই হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের অনেক আদিবাসী অধ্যুষিত অঞ্চলে নিউমোনিয়ার ‘চিকিৎসা’ করার জন্য গরম লোহার রড দিয়ে খোঁচা দেওয়ার প্রচলন রয়েছে। অন্ধবিশ্বাসের কারণেই এই অনুশীলন চালানো হয় বলেও শাহদোলের জেলা প্রশাসক জানিয়েছেন। সূত্র: এনডিটিভিহিন্দুস্তান টাইমসজাগরণ

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit