বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

৯দিনেই আমিরের ‘দঙ্গল’-এর রেকর্ড ভাঙছে ‘পাঠান’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি টাকার ব্যবসা করার পথে এই ছবি।

বক্স অফিসে রাজত্ব করছে ‘পাঠান’। মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। শুধু দেশেই নয়, ‘পাঠান’ দুর্দান্তভাবে ব্যবসা করছে বিশ্বজুড়ে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি টাকার ব্যবসা করার পথে এই ছবি। আর তাতেই টেক্কা দিচ্ছে আমির খানের ‘দঙ্গল’ ছবির বক্স অফিস কালেকশনকে।

বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে ‘পাঠান’-

ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গত ২৫ জানুয়ারি ৫৭ কোটি টাকার ব্যবসা দিয়ে জার্নি শুরু করেছিল ‘পাঠান’।

৯ দিন হল মুক্তি পেয়েছে এই ছবি। আর মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলে। হিন্দি ছবির ইতিহাসে ‘পাঠান’ই প্রথম ছবি। যা মাত্র ৭ দিনেই ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছিল। আর এবার ‘দঙ্গল’-এর তৈরি করা রেকর্ড ভেঙে দিচ্ছে। 

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি ‘পাঠান’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা এবং আরও অনেককে। ভারতে সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবির তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে ‘বাহুবলী ২’।

আর তালিকায় থাকা ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশনকে দ্বিতীয় সপ্তাহান্তেই টেক্কা দেবে ‘পাঠান’। ট্রেড অ্যানালিস্টদের বক্তব্য এমনটাই। ৮ দিনের শেষে এই ছবি দেশে ব্যবসা করেছে ৩৩৬ কোটি টাকার। এবং বিশ্বজুড়ে এই ছবি ব্যবসা করেছে ৬৬৭ কোটি টাকার।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি ‘পাঠান’। এর আগে এই প্রযোজনা সংস্থার স্পাই ইউনিভার্সের ছবি ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ মুক্তি পেয়েছে। এবং ছবিগুলি বক্স অফিসে সাফল্যও পেয়েছে। চতুর্থ ছবি ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সালমান খানকে। শোনা যাচ্ছে, সালমানের আগামী ছবি ‘টাইগার থ্রি’তে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান।

সূত্র:বাসস

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit