সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

টিভি অনুষ্ঠানে সার্টিফিকেট ছিড়ে বিপাকে আফগান বিশ্ববিদ্যালয় শিক্ষক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ Time View
আন্তর্জাতিক ডেস্ক : নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী। কট্টরপন্থী গোষ্ঠীটির সেই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের শিক্ষা সনদ ছিড়েছিলেন আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় শিক্ষক ইসমাইল মাশাল।

সাংবাদিকতার এই শিক্ষকের এমন প্রতিবাদ ভালোভাবে নেয়নি বর্তমান আফগান প্রশাসন। ইসমাইলকে মারধরের পর আটক করা হয়েছে বলেই খবর দিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

মাশালের সহকারী ফরিদ আহমেদ ফজলি বলেছেন, ‘মাশালকে নির্দয়ভাবে পেটানো হয়েছে এবং তাকে খুব অসম্মানজনকভাবে নিয়ে যাওয়া হয়েছে।’এক তালেবান কর্মকর্তাও মাশালের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সিস্টেমের আঘাত দেওয়া অনেক উস্কানিমূলক কাজ করেছেন মাশাল। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা সংস্থা তুলে নিয়েছে।

সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit