শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম

তিশা ৫, নিপুণ ২১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমা।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু। সিনেমাটি প্রসঙ্গে প্রদীপ ঘোষ বলেন, আমি চেয়েছিলাম চট্টগ্রামের আন্দোলন নিয়ে সিনেমা বানাতে। যেখানে মাস্টার দ্য সূর্যসেন, প্রীতিলতাসহ অন্যান্য বিপ্লবীদের সংগ্রাম তুলে ধরা হবে।

এদিকে ২১টি হলে চলছে নিপুণ অভিনীত সিনেমা ‘ভাগ্য’। এতে নিপুণের বিপরীতে আছেন মুন্না। সিনেমাটি নির্মাণ করেছেন মাহাবুবুর রশীদ। দেশপ্রেম ও সামাজিক গল্পের সিনেমা ‘ভাগ্য’। সিনেমাটি প্রসঙ্গে নিপুণ সংবাদমাধ্যমকে জানান, দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। তাই এটি দর্শকদের ভালো লাগবে। এমন গল্পের ছবি দর্শকরা দেখে বিনোদন পাবেন। ‘ভাগ্য’ সিনেমায় নিপুণ-মুন্না ছাড়া আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit