সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সোনার চামচ-বাটিতে ভাত খাবে পরীমনির ছেলে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও রাজ দম্পতির সন্তান রাজ্যের বয়স ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে ১০ ফেব্রুয়ারি। ওই দিন রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে। তাও আবার সোনার বাটি ও চামচে করে। পরীমনি তার ফেসবুকে পেজে সেই চামচ-বাটির ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন।’

আরেকটি অংশে পরী লিখেছেন, সোনার বাটি, চামচের এই আয়োজন করেছেন রাজ। ভক্তদের উদ্দেশে পরী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের–বাবার কাণ্ড। সুন্দর না?’

এ বিষয়ে পরীমনি বলেন, ‘সবাই বলেন, রাজ্য সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছে। হয়তো সবাই রাজ্যকে ভালোবাসে বলেই এভাবে বলেন। আমরা মজা করে এসব আয়োজন করেছি। ছয় মাস পূর্ণ হওয়ার দিন রাজ্যের মুখে এই চামচে ভাত তুলে দেব। আমি মনে করি, বাবা-মার রাজ্যে প্রতিটি সন্তানই রাজা। আমরা ভাগ্যবান, আমাদের ঘরে এত সুন্দর একটা রাজা পেয়েছি।’

সন্তানের এই দিনটিকে বিশেষ করে রাখতেই এত আয়োজন। শুধু তাই নয়, এদিন নিজ হাতে পরী বাজার করবেন, রান্না করবেন। শুরুর দিন থেকে সন্তানকে কী কী খাওয়ানো যাবে, সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শও নিয়েছেন এই নায়িকা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit