সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নায়িকাদের অভিনয়ে সুযোগ পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : এবার নায়িকাদের সিনেমায় কাজ পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দোপাধ্যায়। তিনি দাবি করেছেন, কেবল বাইরে থেকে প্রযোজক ধরে আনতে পারলেই চলচ্চিত্রে নায়িকাদের অভিনয়ের বিশাল সুযোগ মেলে। টালিউড সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ না পাওয়ার আক্ষেপ নিয়েই এমন মন্তব্য করেন তিনি। 

বর্তমানে কলকাতায় নারী প্রধান গল্পের জনপ্রিয়তা বাড়ছে। সিরিয়ালের গল্পে প্রধান চরিত্রে কাজের সুযোগ পেলেও চলচ্চিত্রের প্রধান চরিত্রে কনীনিকাকে খুব একটা দেখা যায় না। কেনো যায় না? এমন প্রশ্ন উঠতেই কনীনিকা বলেন, টলিউডে যে মেয়েরা বাইরে থেকে প্রযোজক ধরে আনতে পারেন, তারাই লিড অভিনেত্রী হিসেবে কাজ পায়। যারা পারেন না, তারা ভাল অভিনেত্রী হলেও পার্শ্বচরিত্রে অভিনয় করে যান। আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আমি জানতাম কাউকে ধরে আনতে পারব না।’

অসুস্থতার জন্য বেশ কিছুদিন অভিনয় করতে পারেননি কনীনিকো। তবে সুস্থ হয়ে  দেবের ‘প্রজাপতি’ ছবির মধ্যে দিয়েই আবারও পর্দায় ফিরেছেন তিনি। এখন অপেক্ষা করছেন ওটিটির কাজের জন্য। অভিনেত্রী বললেন, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যেভাবে নায়িকারা কাজ করছেন, এখন আর বয়সটা ম্যাটার করে না। একজন মেয়ের বিয়ে হয়ে গেলেই, সন্তান হয়ে গেলেই কেন সে অভিনেত্রী হওয়ার যোগ্য নয়? এটা কিছুটা বদলেছে ওটিটিতে। এটা অবশ্যই বদলানোর দরকার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit