সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শীতে কাঁপছে যুক্তরাষ্ট্র, মৃত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুষারঝড় সেই সঙ্গে কনকনে ঠাণ্ডায় কাঁপছে কয়েক হাজার মানুষ। এর মধ্যে নেই বিদ্যুৎ পরিষেবাও। যুক্তরাষ্ট্রের টেক্সাস, অস্টিন, আরকানসাস,ওকলাহোমার অবস্থা বর্তমানে বিপর্যস্ত। ঠাণ্ডার কারণে মৃত্যুও হয়েছে কমপক্ষে ১০ জনের।

 টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিদ্যুৎ নেই। ফলে সেখানে বসবাসকারী মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। এদিকে বরফে ঢেকে গেছে বিদ্যুতের লাইন। ভয়াবহ তীব্র তুষার ঝড় দেখেছে এই অঞ্চলগুলোর মানুষ। এদিকে আবার নতুন একটি তুষার ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে টেক্সাসে তাপমাত্রা হিমাঙ্কের নীচে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। 

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা দ্রুত ঠিক করা হচ্ছে না। তবে প্রশাসন জানিয়েছে, প্রবল ঠাণ্ডায় বরফ সরিয়ে কাজ করতে সময় লাগছে। ধারনা করা হচ্ছে, শুক্রবারের মধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ঠিক হয়ে যাবে। কিন্তু আবহাওয়াবিদদের নতুন পূর্বাভাস চিন্তায় ফেলেছে প্রশাসনকে। বাইডেন সরকার ইতিমধ্যেই টেক্সাসে অতিরিক্ত সাহায্যের কথা ঘোষণা করেছে।

সূত্র: ডয়চে ভেলে বাংলা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit