শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

জোড়া পেনাল্টি মিসের পর চোট, এমবাপ্পেকে নিয়ে যা জানা যাচ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচটা কিলিয়ান এমবাপ্পের জন্য ছিল চূড়ান্ত দুঃস্বপ্নের। দুই মিনিটের ব্যবধানে দুটি পেনাল্টি নষ্ট করেন। পরে চোট নিয়ে মাঠ ছাড়েন ম্যাচের ২১তম মিনিটে। লিওনেল মেসির নৈপুণ্যে অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। তবে এমবাপ্পের চোট চিন্তার ভাজ ফেলছে সমর্থকদের মনে।

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ। এর আগে এমবাপ্পে চোটে পড়ছেন। বায়ার্ন ম্যাচের আগে ফরাসি তারকা সুস্থ হয়ে উঠবেন কি-না সেটাই বড় প্রশ্ন।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে হওয়া ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ফাবিয়ান রুইস দলকে এগিয়ে নেওয়ার পর তার বাড়ানো বল ধরেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। শেষ দিকে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে মঁপেলিয়ে। তবে যোগ করা সময়ে ওয়ারেন জায়ার-এমেরির গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।

খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি পায় পিএসজি। এমবাপ্পের মারা শট বাঁচিয়ে দেন মঁপেলিয়েরের গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। কিন্তু এমবাপ্পে পেনাল্টি নেওয়ার আগেই বিপক্ষ ফুটবলাররা বক্সে ঢুকে পড়ায় আরও একবার পেনাল্টি নিতে বলেন রেফারি। এবার তার শট পোস্টে লেগে ফেরে।

এমনকি ফিরতি বলে এমবাপ্পের শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। হতাশ চোখে বলের দিকে তাকিয়ে থাকেন ফরাসি তরুণ। পরে ম্যাচের ২১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে।

ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে কথা বলেছেন দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে। তিনি অবশ্য শঙ্কার কিছু নেই বলেই জানিয়েছেন, ‘এমবাপ্পের হাঁটু ও উরুতে লেগেছে। তাই ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। কিন্তু খুব একটা চিন্তার কিছু নেই। খেলায় এই ধরনের চোট লেগেই থাকে।’

চোটের কারণে এ ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা নেইমারও। তাকে নিয়ে পিএসজি কোচ বলেন, ‘আমাদের পর পর ম্যাচ আছে। তাই ফুটবলারদের প্রয়োজনীয় বিশ্রাম দিতে হবে। সেই কারণে একসঙ্গে সবাইকে মাঠে নামাতে পারছি না।’

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit