শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বেনাপোলে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে প্রশাসনের যৌথ অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

শার্শা (যশোর) সংবাদদাতা : রেলে চোরাচালানী প্রতিরোধে ও যাত্রী সেবায় বেনাপোলে আবারও ভারত থেকে আসা কলকাতা-খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে কাস্টমস, বিজিবি, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট, মদসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বেনাপোল রেলস্টেশন এই যৌথ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।

ট্রেনে আসা সাধারন যাত্রীরা জানায়, কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেসটি সপ্তাহে দু‘দিন রোববার ও বৃহস্পতিবার চলাচল করে। এই ট্রেনটি এখন চোরাচালানীদের নিরাপদ চলাচলের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মহিলা চোরাচালানীরাই মূলত এই ট্রেনটি বেশি ব্যবহার করছে। ট্রেনের মধ্যে চোরাচালানী মালামাল রাখায় হাটাচলাও করা যায় না। এর ফলে আন্তর্জাতিক এ ট্রেনের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। এ থেকে পরিত্রান চান তারা। ট্রেনে এসে রোগীরা হয়ে পড়ছেন অসুস্থ। পাচ্ছেনা কাঙ্খিত সেবা।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আবদুুল রশীদ মিয়া জানান, তার নেতৃত্বে কাস্টম, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ একটি দল ভারত থেকে আসা ‘বন্ধন এক্সপ্রেসে’ পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বেনসন এন্ড হেজেস ব্রান্ডের সিগারেট, বিদেশি মদ, শাড়ি-থ্রিপিস, কসমেটিকস, বিভিন্ন ব্রান্ডের খাদ্য সামগ্রীসহ বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়। আটককৃত মালের আনুমানিক মূল্য ৭১ লাখ টাকা। পণ্য চালান সমূহ রাস্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানের যাত্রীসেবায় রেলের পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অচিরেই রেলের পরিবেশ ফিরে আসবে বলে আশা করেন তিনি। যশোর র‌্যাব-৬ এর অধিনায়ক এম নাজিউর রহমান জানান, দেশের সুনাম অক্ষুন্ন চোরাচালান রোধ এবং যাত্রী সেবার মান উন্নয়নে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit