সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

হাথুরুকে নতুন করে ফিরিয়ে আনা হলো কেন? জানালেন পাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে টাইগারদের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন চন্ডিকা হাথুরুসিংহে। একটি সিরিজের মাঝপথে কেন হুট করে পদত্যাগ? বিসিবির সঙ্গে হাথুরুর সম্পর্কবনতির জন্য এই একটা কারণই যথেষ্ট ছিল। সেই হাথুরুই আবার হলেন বাংলাদেশের হেড কোচ।

কেন হাথুরুকে নতুন করে ফিরিয়া আনা? এ প্রশ্ন অনেকের। নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সঙ্গে আলাপে তার উত্তরও দিয়েছেন। বিসিবি সভাপতি বোঝাতে চাইলেন, বেশ কিছু কারণেই হাথুরুকে কোচ হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পাপন বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের অভিজ্ঞতা একটা। আরেকটা হচ্ছে হাই লেভেল বা মিড লেভেলেও যদি আমরা কাউকে চাই, তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১০০ দিন, ২০০ দিন। ২০০ দিনের বেশি করবেই না।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে (কোচরা)। ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন জাতীয় দলের খেলা থাকলে কী হবে? এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে। এটা একটা বিরাট সুবিধা।’

পাশাপাশি নাজমুল হোসেন পাপন আরও একটি তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘এরই মধ্যে আমরা প্রোগ্রাম ম্যানেজার নিয়েছি। সেও নিউ সাউথ ওয়েলসের। সবগুলো প্রোগ্রামের মধ্যে সমন্বয়ের জন্য এটা করা হয়েছে।’

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit