শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

জ্বালানি-তেলের চাহিদা পূরণে সৌদির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ :  ইউরোপে বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি ও তেলের চাহিদা পূরণে সৌদি আরবের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি সৌদির আরামকো  থেকে বিলম্বিত অর্থ প্রদানের ভিত্তিতে অপরিশোধিত-পরিশোধিত তেল আমদানি বিবেচনার বিষয়ে ঢাকার সৌদি  দূতকে অনুরোধ করেছেন।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত পারস্পরিক স্বার্থের বিষয়ে মতবিনিময় করেন। সৌদি রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গতিশীল ভূমিকার জন্য সৌদি দূতের প্রশংসা করেন। দূত সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার জন্য মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের একটি চিঠি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে চলমান পারস্পরিক সহযোগিতা পর্যালোচনা ও ত্বরান্বিত করতে পররাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরবে সরকারি সফরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ  আমন্ত্রণ গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সফরের সময়সূচি ঠিক করা হবে বলে জানান।

বৈঠকে  পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি রাষ্ট্রদূত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। তারা   রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা, জনশক্তি এবং অন্যান্য ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত বিকাশমান সম্পর্কের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সৌদির চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী ও প্রযুক্তিবিদ পাঠানোর সম্ভাবনা নিয়ে সরকারের তৎপরতা তুলে ধরেন।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের অগ্রগতির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) থেকে ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২-এ সম্ভাব্য অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান। রাষ্ট্রদূত সৌদি আরবে সার শিল্প স্থাপনের জন্য বাংলাদেশের প্রস্তাবকে সহজতর করতে তাদের প্রস্তুতির কথাও জানান।

বৈঠকে বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে এক্সপো-২০৩০ আয়োজনে সৌদি আরবের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করেন। সৌদি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রীর  মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit