শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

তামিম-হোপের রানে কুমিল্লার সামনে বড় লক্ষ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ব্যাটিংয়ে এসে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান করে খুলনা। 

ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে মাত্র ৮ রান নেন খুলনার ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তৃতীয় ওভারে হাত খোলার আগেই বিদায় নেন জয়। ২.৪ ওভারে নাসিম শাহর বলে মাত্র ১ রানেই বিদায় নেন তিনি। এরপরে উইকেটে এসে প্রতিরোধ গড়ে তোলেন শাই হোপ। তামিম-হোপ মিলে ১০৪ বলে ১৮৪ রানের জুটি গড়েন।

শেষ পর্যন্ত ৫৫ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন শাই হোপ। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষদিকে হতাশা নিয়ে ফিরতে হয়েছে ওপেনার তামিম ইকবালকে। ১৯.১ ওভারে মোসাদ্দেক হোসেনের বলে খুশদিল শাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। ৬১ বল খেলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৫ রান করেন তিনি। তামিমের পরে উইকেটে এসে ৪ বলে ১২ রান করেন আজম খান। তাতে খুলনার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২১০ রান। 

এখন পর্যন্ত ৮ ম্যাচ থেকে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে কুমিল্লা। আর সমান ম্যাচ খেলে একের পর এক হারের মধ্যে মাত্র দুটি জয় রয়েছে খুলনার। তাতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ফ্রাঞ্চাইজটি। হতে পারে এই কারণেই নতুন অধিনায়ক নিয়ে বাকি ম্যাচগুলো খেলার পরিকল্পনা করেছে খুলনা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit