শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ভুয়া মুক্তিযোদ্ধা আপিলে পুনর্বহালের সুযোগ নেই : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধা আপিলের মাধ্যমে পুনর্বহাল হওয়ার কোন সুযোগ নেই। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনের মঙ্গলবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। 

প্রশ্নকর্তা জানতে চান, ২০১৮ সালে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের জন্য একটি কমিটি করা হয়। কমিটি যাচাই বাছাই করিয়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানোর পর ভুয়া মুক্তিযোদ্ধারা আপিলের মাধ্যমে পুনর্বহাল হয়েছে কিনা? হলে, এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী?

জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানান, উপজেলা যাচাই-বাছাই কমিটি মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রেরণ করলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশ্লিষ্ট, সম্মানিত সদস্য পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করেন। চূড়ান্ত তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় উপস্থাপনের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। ভুয়া মুক্তিযোদ্ধা আপিলের মাধ্যমে পুনর্বহাল হওয়ার কোন সুযোগ নেই। তবে আপিল শুনানির মাধ্যমে কোন ব্যক্তি মুক্তিযোদ্ধা-তালিকাভুক্ত হয়ে থাকলে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit