মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ইরান-রাশিয়ার ভিন্ন কৌশল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে এবার ভিন্ন কৌশল নিয়েছে ইরান ও রাশিয়া। এ লক্ষ্যে দেশ দুটি আন্তঃব্যাংক যোগাযোগ ও লেনদেন শুরুর বিষয়ে চুক্তি করেছে। এর মাধ্যমে ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কৌশলে পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটাচ্ছে তেহরান ও মস্কো।

 অন্যদিকে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে রাশিয়াকে চাপে রাখতে মস্কোর ওপর নিষেধাজ্ঞার পাহাড় জমিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। এ ছাড়া সুইফট সিস্টেমে রাশিয়ার কিছু ব্যাংকের অ্যাকসেস সীমিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মোহসেন কারিমি আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে বলেছেন, ‘রাশিয়ান ব্যাংকের সঙ্গে ইরানিয়ান ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে আর সুইফটের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে আন্তঃব্যাংক সিস্টেমে বিশ্বের ১৩ দেশে রাশিয়ার ৭০০ এবং অ-রাশিয়ান ১০৬টি ব্যাংকের কার্যক্রম চলবে।’ তবে বিদেশি ব্যাংকগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। অবশ্য এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ ফারজিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টুইট করেছেন। সেখানে তিনি বলেন, বিশ্বের সঙ্গে ইরানের ফিন্যান্সিয়াল চ্যানেল চালু হচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠতা অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে দেশ দুটি অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তি করেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit