শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভোলাহাটে মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ উদ্বোধন

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : কৃষিই শক্তি কৃষিই প্রযুক্তি শ্লোগানে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর ৫০ একর ব্লক প্রদর্শনী মেশিনের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।৩১ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাজোল মাঠে ভোলাহাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।

বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির। উপস্থিত ছিলেন ভোলাহাট বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মোঃ নাইমুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লোকমান হাকিম সহ অন্যরা।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। বক্তব্য রাখেন কৃষক মোঃ হজরত আলী। এ সময় বক্তারা বলেন মেশিনের মাধ্যমে ধান রোপণ, কাটা, মাড়াইসহ সকল প্রক্রিয়া মেশিনের সাহায্যে সম্পন্ন হবে। ফলে শ্রমিক সংকট থেকে মুক্তি ও অল্প খরচে ধান রোপণ মাড়াই করে ঘরে তুলতে পারবেন কৃষক। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং অধিক লাভবান হবেন বলে জানান।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit