বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

পাকিস্তানে নিহত বেড়ে ৯০, লক্ষ্য ছিল পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলের পেশোয়ারের মসজিদে সোমবার ভয়াবহ বোমা হামলার এখন পর্যন্ত ৯০ জন নিহতের তথ্য পাওয়া গেছে। 

বার্তাসংস্থা এএফপিকে পেশোয়ার হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান অন্তত ৯০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ আসছে।

উদ্ধারকারী সংগঠন ১১২২ এর মুখপাত্র আহমেদ ফাইজি এএফপিকে সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, আজ আমরা ধসে পড়া ছাদের শেষ অংশটি সরানোর চেষ্টা করব যেন আরও দেহ উদ্ধার করতে পারি। ধ্বংসস্তুপের নিচে কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই। 

সোমবার ওই মসজিদটিতে জোহরের নামাজ শুরু হওয়া মাত্র বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পুলিশ সদস্যরা নামাজ আদায় করতেন। মূলত পুলিশকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। 

এটা পেঁতে রাখা বিস্ফোরণ নাকি আত্মঘাতী হামলা পুলিশ এখনও সেটা জানায়নি। তবে জানিয়েছে, বিস্ফোরকের গন্ধ পাওয়া গেছে। যে মসজিদে হামলা হয়েছে সেখানে ৩০০ থেকে ৩৫০ জন নামাজ আদায় করতো।  সূত্র: ডন

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit