শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

রোহিঙ্গা আসা ঠেকাতে বিজিবিকে চিঠি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : ভবিষ্যতে বাংলাদেশে আর যাতে কোনো রোহিঙ্গা ঢুকতে না পারে, সে জন্য বিজিবিকে ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা কাটাতে ‘ইকোনমিক ডিপ্লোমেসিতে’ গৃহীত কার্যক্রম, বিভিন্ন দেশে প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তিতে বিড়ম্বনা এবং তুরস্কে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের কর্মপরিকল্পনা নিয়ে  বিস্তারিত আলোচনা হয়।  

ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো রোহিঙ্গা ঢুকতে না পারে, সেজন্য বিজিবিকে যথাযথ ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে সুপারিশ করা হয়।

ইতোপূর্বে কমিটি বৈঠকে বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের উপস্থাপিত কর্মপরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে তার প্রতিবেদন এবং অবাস্তবায়িত পরিকল্পনাগুলোর প্রতিবন্ধকতা সম্পর্কে কমিটিতে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। বিভিন্ন দেশে নিযুক্ত যেসব রাষ্ট্রদূতের কর্মপরিকল্পনা উপস্থাপিত হয়নি, সেগুলো দ্রুততম সময়ে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়।

যেসব দেশে বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তা রোধ করতে সেখানকার বাংলাদেশ মিশনগুরো কী ধরনের ভূমিকা পালন করছে তা কমিটিকে জানাতে বৈঠকে সুপারিশ করা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়ের সুপারিশ করা হয়।

বৈঠকে তুরস্কের নবনিযুক্ত রাষ্ট্রদূতের উপস্থাপিত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit