শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

শেষ হল রাহুল গান্ধীর ৪০০০ কিলোমাটার দীর্ঘ পদযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারত জোড়ো’ পদযাত্রার ইতি টানলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চার হাজার কিলোমিটার পাড়ি দেওয়া এই যাত্রা শেষ হয়েছে কাশ্মীরে। পাঁচ মাসব্যাপী দীর্ঘ এই যাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারি থেকে শুরু হয়েছিল এবং শেষ হল কাশ্মীরের শ্রীনগরে।

রাহুলের এই পদযাত্রায় বিভিন্ন মহলের তারকা, কংগ্রেস সমর্থক ও সাধারণ মানুষ অংশ নিয়েছিলেন। তবে এই পদযাত্রা কতোটা সফল সে নিয়ে প্রশ্ন আছে নানা মহলে।

ঘৃণা ও বিভাজন বিরোধী বার্তা দিতেই এই যাত্রা শুরু করেছিলেন রাহুল। তার দাবি, বর্তমান শাসকগোষ্ঠী নানাভাবে ভারতকে বিভক্ত করে ফেলেছে।

সোমবার বিকেলে শ্রীনগরের একটি স্টেডিয়ামে এই যাত্রার ইতি টানা হয়। এসময় রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অন্যান্য বিরোধী দলের কিছু নেতাও সংহতি জানাতে এই যাত্রায় যোগ দেন।
 
কংগ্রেসের দাবি, রাহুলের পদযাত্রা ভারতজুড়ে ব্যাপক সাড়া পেয়েছে।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit