শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঝালকাঠিতে নিজের পাতানো ফাঁদে কৃষকসহ ২জনের অস্বাভিক মৃত্যু

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২২৪ Time View
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে এক কৃষকের নিজের পাতা ফাঁদে নিজেই মৃত্যু হয়েছে,অপরদিকে শহরতলি থেকে পৃথক ঘটনায় পঞ্চাশর্ধ এক ব্যক্তি রহস্যজনক মৃত্যু হয়েছে। স্ত্রীর দাবি স্বাবাভিক মৃত্যু কিন্তু সন্তানদের অভিযোগ শ^াষরোধ করে হত্যা করা হয়েছে।সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শহরের কলেজমোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে বেল্লাল হোসেন (৫৫) ও রমজানকাঠি গ্রাম থেকে সুলতান মোল্লা (৪০) নামের দুইজনের মৃতদেহ উদ্ধার করে।ঝালকাঠি থানা পুলিশ জানায়, সকালে বেল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রীর ছেলে আল আমিন ৯৯৯-এ ফোন করে জানান, তার বাবাকে (প্রথম স্ত্রী) তার সৎ মা মাকসুদা বেগম শ্বাসরোধ করে মেরে ফেলেছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে নিহতের দিত্বীয় স্ত্রী মাকসুদা বেগম দাবি করেন, তার স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার গৌতম কুমার ঘোষ জানায়, বেল্লাল হোসেনের মৃত্যু নিয়ে পরিবারের পাল্টা-পাল্টি অভিযোগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।অন্যদিকে ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামে চোরের হাত থেকে ক্ষেতের খিরাই রক্ষার জন্য নিজের তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে সুলতান মোল্লা (৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সুলতান মোল্লা রমজানকাঠি গ্রামের মুজাহার মোল্লার ছেলে।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ও সি নাসির উদ্দিন সরকার বলেন, ‘সুলতান মোল্লার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit