শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

গৌরনদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার সিমান্তবর্তী হোসনাবাদ এলাকায় আড়িয়াল খাঁ নদীর মোহনায় বালুবাহি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দুদফা অভিযান চালিয়ে সোমবার সকাল সারে ১১টায় নিখোজ পান্নু বেপারি (৫৫)র লাশ উদ্ধার করেছে।ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার রাত সারে নয়টার দিকে আড়িয়াল খাঁ ও সন্ধা নদীর সংযোগস্থল গৌরনদীর সিমান্তবর্তী হোসনাবাদ সাহেবেরচর এলাকায় ঢাকাগামী বালুবাহী ট্রলার এমভি রুবাইদার সাথে যাত্রীবাহী ট্রলারের মূখোমূখি সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে চালকসহ পাঁচ যাত্রী ছিলেন। অপর যাত্রীরা সাতারকেটে তীরে আসতে পারলেও ট্রলারের যাত্রী নান্নু বেপারি নিখোজ হন।

সোমবার সকাল সারে ১১ টায় নিখোজ নান্নু বেপারির লাশ উদ্ধার করে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল। নিহত পান্নু বেপারি মুলাদি উপজেলার সাহেবের চর গ্রামের সিরাজ বেপারির ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। মুলাদি থানা পুলিশ বালু টানা এমভি রুবাইদা নামক ট্রলারটিকে আটক করেছে।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বিপুল হোসেন এ প্রতিনিধিকে জানান, ২য় দফা অভিযানের পর সোমবার সকাল সারে ১১ টায় রামারপোল নামক এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit