রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ

নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (৩০ জানুয়ারি) সকালে মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।পরে তিনি গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত সমসাময়িক বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।আলোচনা সভায় প্রণয় ভার্মা বলেন, মানবতাবাদ ও অহিংসার দর্শনের পথপ্রদর্শনকারী আলোয় আমাদেরকে আজকের বৈশ্বিক চরমপন্থা ও সন্ত্রাসবাদের মোকাবিলা করার পথ দেখানোর ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
তিনি প্রকৃতির সঙ্গে সঙ্গতি বিধানে গান্ধীজির বিশ্বাস, দরিদ্রতমদের ক্ষমতায়নের লক্ষ্যে তার দৃঢ় সংকল্প এবং ‘বসুধৈব কুটুম্বকম্’ বার্তার উপর জোর দেন, যা জি২০ প্রেসিডেন্সির জন্য ভারতের গ্রহণ করা ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতিকে অনুপ্রাণিত করে। এ সময় নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) সাংসদ এইচ এম ইব্রাহিম ও ট্রাস্টের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit