রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে নিহত ১৭, আহত ৮৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৭ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। 

সোমবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি নামাজের সময় সামনের কাতারে অবস্থান করছিলেন। খবর ডন ও জিও নিউজ।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণে শতাধিক মুসল্লি আহত হন, যাদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে আত্মঘাতী হামলাকারী বেঁচে আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

ডন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটায় হামলাকারী। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit