শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ভোলাহাটে উপজেলা ভিত্তিক শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি  : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামাল হোসেনের নামে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জানুয়ারি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রেজওয়ান ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমি কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকারসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক।এ সময় বিভিন্ন খেলায় উপজেলার চার ইউনিয়নের বিজয়ী খেলোয়াড় উপজেলা ভিত্তিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিদের মধ্যে বিজয়ী খেলোয়াড় জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। বিকেলে বিজয়ী খেলোয়াড়দের পুরুস্কার তুলে দেন অতিথিগণ।উল্লেখ এর পূর্বে পৃথক পৃথক ভাবে উপজেলার চারটি ইউনিয়ন ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit