সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

হাজং মাতা রাশি মণি‘র প্রয়াণ দিবস

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী শহীদ হাজংমাতা রাশিমণি’র ৭৭তম প্রয়াণ দিবস পালিত হবে মঙ্গলবার। এ উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি দু‘দিন ব্যপি বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করেছে।সীমান্তবর্তী বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধ প্রাঙ্গনে কবিতাপাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন টংক আন্দোলনের কিংবদন্তি নারী কুমুদিনী হাজং।

একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখবেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সমাজসেবক ডা. দিবালোক সিংহ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, রেভারেন্ট ফাদার ফিদেলিশ নেংমিনজা, আদিবাসী লেখক ও গবেষক শরদিন্দু সরকার (স্বপন হাজং), হাজং নেতা বিপুল হাজং, পল্টন হাজং প্রমুখ।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit