শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মহালছড়িতে ভারতীয় কম্বল উদ্ধার গ্রেফতার এক

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৫ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পানছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার  বাজারে বিক্রি করার উদ্দেশ্যে চোরা চালানের মাধ্যমে   ভারতীয় কম্বল নিয়ে আসার অপরাধে মোঃ আব্দুর রহমান (২৬)কে ৫০টি ভারতীয় কম্বল সহ গ্রেফতার করেছেন মহালছড়ি থানা পুলিশ।সোমবার (৩০ জানুয়ারি ২০২৩ইং) সকাল ১১টার দিকে মহালছড়ি থানার উপ-পরির্দশক  এস আই   আরাফাত বিন ইউসুফ, উপ-পরিদর্শক এস আই আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ  মহালছড়ি  থানাধীন  মহালছড়ি সদর ইউনিয়ন এর আওতায়  ১ নং ওয়ার্ডের  পাহাড়িকা  মহালছড়ি সুপার সার্ভিসের বাস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর ৫ টি সাদা প্লাস্টিকের বস্তায় প্রতিটির   ভিতরে ১০ টি করে মোট-৫০ টি ভারতীয় কম্বল উদ্ধার ও আসামী  মোঃ আব্দুর রহমান (২৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী  মোঃ আব্দুর রহমান (২৬) মহালছড়ি উপজেলার মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বাজার এলাকার   সিরাজ মিয়ার ছেলে।উদ্ধারকৃত  ভারতীয় কম্বল ৫০ পিচ, যাহার মূল্য (৫০×১,৫০০) =৭৫,০০০( পঁচাত্তর ) হাজার টাকামহালছড়ি থানার অফিসার ইনচার্জ  আবুল হাসান খান জানান, গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি (১) (বি) ধারায় মহালছড়ি থানায়   মামলা রুজু করা হয়েছে আসামীকে যথা সময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit