শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

শখের গ্রন্থাগারে ৩২ হাজার বই!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বই পড়তে ও সংগ্রহে রাখতে যারা ভালোবাসেন, তাদের কাছে  একটি গ্রন্থাগার স্বপ্নের মতো। অনেকের ইচ্ছা থাকলেও ব্যক্তি উদ্যোগে এমন গ্রন্থাগার করতে পারেন না। তবে  এক মার্কিন দম্পতির সে স্বপ্ন পূরণ হয়েছে। শখের বসে এই দম্পতি তাদের বাড়িতে পাঠাগার নয়, রীতিমতো বইয়ের একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন।

লেখক ও প্রত্নতত্ত্ববিদ ক্যাথলিন ও’নিল ও তার স্বামী মিলে বাড়িতেই এই গ্রন্থাগার করেছেন। ক্যাথলিন ২৬ জানুয়ারি তাদের গ্রন্থাগারের দুটি ছবি টুইটারে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমাদের ব্যক্তিগত গ্রন্থাগারে এখন মোট বই আছে প্রায় ৩২ হাজার। আমার ধারণা, অন্য অনেকে হয়তো বাড়ি ও গাড়ি কিনছেন।

তার পোস্টে দেখা যায়, ছিমছাম গোছানো ঘর। ঝকঝকে মেঝে। চারপাশের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে বই রাখার বেশ কিছু তাক। প্রতিটি তাকে বইগুলো গুছিয়ে রাখা। ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য—সব ধরনের বই আছে সেখানে। আছে পছন্দমতো বই পড়ার ব্যবস্থা। 

ক্যাথলিনের এই পোস্ট টুইটারে ব্যাপক সাড়া ফেলেছে। গত কয়েক দিনে ৩৭ লাখের বেশি মানুষ পোস্টটি দেখেছেন। প্রতিক্রিয়া এসেছে অর্ধ লক্ষাধিক। বহু মানুষ তাতে মন্তব্য করেছেন। কেউ কেউ ব্যক্তিগত এ গ্রন্থাগার দেখে বিস্ময় প্রকাশ করেন। ব্যক্তি উদ্যোগে গ্রন্থাগারটি করার জন্য সে দম্পতির প্রশংসাও করছেন অনেকে।

ক্যাথরিনের টুইটার পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, এই গ্রন্থাগার দেখে আমি একই সঙ্গে গর্বিত এবং অভিভূত।  আরেকজন সেখানে লিখেছেন, ক্যাথরিনদের গ্রন্থাগার দেখে আমি এ মুহূর্তে ঈর্ষান্বিত।  ব্যক্তি উদ্যোগের এ গ্রন্থাগার দেখে অভিভূত আরেকজনের মন্তব্য, ‘দারুণ এক ব্যক্তিগত গ্রন্থাগার এটি।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit