বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

পেরুতে বাস খাতে পড়ে নিহত ২৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। এ ঘটনায় বাসে থাকা ২৪ যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।

সুত্রান জানিয়েছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বাসটিতে ৬০ যাত্রী ছিলেন।

রাজধানী লিমা থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসযাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন।

উল্লেখ্য, ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ২৯ জন প্রাণ হারিয়েছিল।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit