বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

রুশ নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলা, নিহত ১৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের ওব্লাস্ট অঞ্চলের নোভোআইদার শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় হাসপাতালটির নার্স-চিকিৎসক এবং রোগিসহ আহত হয়েছেন আরও ২৪ জন। 

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেটের সাহায্যে এ হামলা চালিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ।’ রাশিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যারা এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় সামরিক-বেসামরিক চিকিৎসাকর্মীসহ হাসপাতালটিতে কর্মরত অনেকেই যারা হাসপাতালটিতে স্থানীয় লোকজন এবং সেনাদের চিকিৎসা করে আসছিল দীর্ঘ সময় ধরে তাদের অনেকেই হতাহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit