শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

কোভিড: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬১৯ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে তিন শতাধিক। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২৫০ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় রোগী কমেছে ২৬ হাজার। এ সময় সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৭৯২ জন।

রোববার (২৯ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৮২ জন এবং মারা গেছেন ৩৩৮ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ১৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ২৯ জন। ব্রাজিলে মারা গেছেন ২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৩ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৩ জন এবং মারা গেছেন ৬১ জন।

একইসময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ৪২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬ জন এবং মারা গেছেন ১৯ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪৪৪ জন এবং মারা গেছেন ২০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ৩৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৪৩২ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৪৯৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/সকাল ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit