বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। এ ঘটনায় কমপক্ষে তিন জন নিহত ও আরও ৩ শতাধিক মানুষ।

শনিবার (২৮ জানুয়ারি) তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প আঘাত হনে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিম-আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে। ওই শহরেরই বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার প্রধানের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ হতাহতের এই সংখ্যা জানিয়েছে।

ইরানের জরুরি পরিষেবার একজন কর্মকর্তা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। সেসব এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

রয়টার্স বলছে, ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। আর তাই দেশটিতে প্রায়ই হালকা থেকে মাঝারি মাত্রার, এমনকি শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/সকাল ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit